NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

প্রকাশ্যে এলো র‍্যাপার বাদশার দ্বিতীয় বিয়ের খবর


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

প্রকাশ্যে এলো র‍্যাপার বাদশার দ্বিতীয় বিয়ের খবর

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশাকে ঘিরে আবারও বিয়ের খবর শোনা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরেই পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। এবার সেই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে বলেই খবর।

মঙ্গলবার ইশার মা পুনম রিখি সামাজিক মাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

সেখানে বর-কনের সাজে বাদশা ও ইশাকে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায়।

 

ভিডিওতে বাদশার পরনে ছিল বাদামি কুর্তা ও সোনালি পাগড়ি। অন্যদিকে ইশা লাল সালোয়ার স্যুটে সেজেছিলেন। তার হাতে সোনালি চুড়ি এবং গলায় ছিল বরমালা।

 

তবে এই ছবি ও ভিডিও সামনে আসার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা, বিয়েটি সম্প্রতি হয়নি। বরং বেশ কিছুদিন আগেই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি বাদশা বা ইশা রিখি।

এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ইশার সঙ্গে বাদশার সম্পর্কের গুঞ্জন ছড়ায়।

জানা যায়, চার বছর আগে এক বন্ধুর পার্টিতে তাদের পরিচয় হয়, সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক।

 

উল্লেখ্য, ইশা রিখি ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। পরে ২০১৮ সালে ‘নওয়াবজাদে’ ছবিতেও কাজ করেছেন তিনি।