NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান করে চার সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তার সঙ্গে বাকি তিন সদস্য হলেন হাসিবুল হোসেন শান্ত, নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচক প্যানেল গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। আগের নির্বাচক কমিটি তিন সদস্যের হলেও এবার তা বাড়িয়ে চার সদস্যের করা হয়েছে।

 

নতুন প্যানেলে বাশারের সঙ্গে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের নির্বাচক প্যানেলেও দায়িত্ব পালন করেছিলেন।

 

এ ছাড়া প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ঘরোয়া ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তার।

অন্যদিকে নাদিফ চৌধুরীও দীর্ঘ সময় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্যারিয়ার শেষে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও কাজ করছিলেন নাদিফ।

 

এদিকে লিপু দায়িত্ব চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করার পর প্রথমেই বাশারের নাম সামনে আসে। তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

 

 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই দায়িত্ব ছেড়ে পুনরায় বিসিবি প্রধানের ভূমিকাতে দেখা যাবে হাবিবুল বাশারকে ।

উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়া ছিল গতানুগতিক ধারার চেয়ে কিছুটা ভিন্ন। আগে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া হলেও এবার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার (ইন্টারভিউ) নেওয়া হয়েছে। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদ পেতে ইন্টারভিউ দিয়েই আসতে হয়েছে।