NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, ডাকে সাড়া দিচ্ছে না যেসব দেশ


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, ডাকে সাড়া দিচ্ছে না যেসব দেশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে সরাসরি নাকচ করে দিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। 

যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে এ ধরনের কোনো অভিযানে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহৎ পরিসরের যুদ্ধে জড়িয়ে পড়বে না। ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের ও মিত্রদের সুরক্ষা দেওয়াই এখন যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার।

একই সঙ্গে পরিস্থিতির দ্রুত কূটনৈতিক সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্ব দিচ্ছে তার সরকার।

 

এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সতর্কবার্তার পর। তিনি বলেছেন, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা যদি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সামরিক সহায়তা না দেয়, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে।

ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে একমত নয় জার্মানি।

বার্লিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে, তার সঙ্গে ন্যাটোর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।

 

জার্মান সরকারের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালি সচল রাখার কোনো অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনাও নেই। যুদ্ধ যত দিন চলবে, তত দিন জার্মানি এই সংঘাত থেকে দূরেই থাকবে।

একই ধরনের অবস্থান নিয়েছে গ্রিসও।

গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, হরমুজ প্রণালিকে ঘিরে কোনো ধরনের সামরিক অভিযানে গ্রিস অংশ নেবে না।