NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, কড়া বার্তা স্টারমারের


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, কড়া বার্তা স্টারমারের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কোনো ‘বিস্তৃত যুদ্ধে’ জড়াবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সামরিক সহায়তার চাপের মুখে সোমবার (১৬ মার্চ) ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছিলেন, ব্রিটেনসহ মিত্র দেশগুলো যদি এই অঞ্চলে সামরিক সহায়তা না দেয়, তবে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। 

জবাবে স্টারমার বলেন, ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না।

পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।

 

হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ট্রাম্পের আহ্বানের বিষয়ে স্টারমার জানান, গতকালই তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কথা হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি কার্যকর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি মোটেও সহজ নয়।

এ বিষয়ে আমরা মিত্রদের নিয়ে কাজ করব।

 

নিজের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে স্টারমার বলেন, ‘ব্রিটেনের জাতীয় স্বার্থে যা সেরা, আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে।’