NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

এ মাসেই শেষ হচ্ছে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

এ মাসেই শেষ হচ্ছে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি টিভি নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা নিয়মিত নাটকটির গল্প, চরিত্র এবং আবেগঘন মুহূর্ত নিয়ে আলোচনা করেন। শেষ কবে প্রচার হবে—এ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে।

সম্প্রতি প্রচারিত হয়েছে নাটকটির ৩৩তম পর্ব, যা দেখার পর গল্পের মোড় আরো নাটকীয় হয়েছে।

শুরু থেকেই আবেগঘন গল্প এবং প্রধান দুই চরিত্রের রসায়ন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। 

 

সিরিয়ালে হানিয়া আমির আইরা চরিত্রে অভিনয় করেছেন এবং বিল্লাল আব্বাস খান কামইয়ার চরিত্রে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

৩৩তম পর্ব কিছু দর্শকের কাছে ধীরগতির মনে হলেও, সমাপ্তি পর্বের আপডেট এসেছে।

নাটকটির দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে শনিবার (১৪ মার্চ) রাতে। আর বহুল প্রতীক্ষিত শেষ পর্বের সম্প্রচার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ মার্চ।

 

চলতি বছর পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ঈদ ২০ বা ২১ মার্চ। ঈদের আবহেই দর্শকরা দেখতে পারবেন এই জনপ্রিয় সিরিয়ালের সমাপ্তি।