NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মনিরা শারমিনের নেতৃত্বে ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

মনিরা শারমিনের নেতৃত্বে ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’। তবে সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দলের নেতারা।

রবিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির বেশ কয়েকজন নারী নেতা।

 

সংগঠনটির নেতৃত্বে মনিরা শারমিনকে আহ্বায়ক, মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব এবং এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করা হয়েছে।

অনুষ্ঠানে ফরিদা আখতার বলেন, নারীদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে জাতীয় নারীশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে মনোনয়ন না দিয়ে যোগ্য ও দক্ষ নারীদের সুযোগ দেওয়া উচিত।

এ সময় নাহিদ ইসলাম বলেন, দেশে নারীবান্ধব পরিবেশের ঘাটতির কারণে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির অনেক নারী রাজনীতিতে সক্রিয় হতে পারেননি।

 

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।