NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ইরানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইরানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ইরান জনবহুল বেসামরিক এলাকা থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির সাধারণ মানুষের জন্য পাঠানো এক মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান জেনেশুনেই নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।

রবিবার (৮ মার্চ) মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম-এর বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

যা ওই এলাকাগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

 

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিপজ্জনক সিদ্ধান্ত ইরানের সব বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। কারণ সামরিক উদ্দেশে ব্যবহৃত স্থান আন্তর্জাতিক আইনের অধীনে ‘সুরক্ষিত’ মর্যাদা হারিয়ে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে।

সিএনএন-এর প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা জানান, সাম্প্রতিক ইরান ঘনবসতিপূর্ণ শহরে মোবাইল ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করার একাধিক ঘটনা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে।

তার মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে- দেজফুল, ইস্পাহান এবং শিরাজ। 

 

সতর্কবার্তার বিষয়ে মার্কিন এই কর্মকর্তা বলেন, এই সতর্কবার্তার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র উল্লিখিত শহরগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক কাজে ব্যবহৃত স্থাপনার আশপাশে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে বলে জানানো হয়েছে।

ইরানের সাধারণ নাগরিকদের ঘরে থাকার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে মার্কিন বাহিনী।

একইসঙ্গে ইরানের শাসনব্যবস্থা জেনেশুনেই নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।