NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

এপেস্টিনের নতুন নথিতে ট্রাম্প সম্পর্কে নারীর বিস্ফোরক সাক্ষাৎকার


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

এপেস্টিনের নতুন নথিতে ট্রাম্প সম্পর্কে নারীর বিস্ফোরক সাক্ষাৎকার

মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার এপেস্টিন-সংক্রান্ত অতিরিক্ত এফবিআই নথি প্রকাশ করেছে। এর মধ্যে এক নারীর সাক্ষাৎকারের বিবরণ রয়েছে। তিনি দাবি করেছেন, জেফ্রি এপেস্টিনের মাধ্যমে পরিচয় হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন।

বিচার বিভাগ জানায়, এ নথিগুলো আগের কংগ্রেস-নির্দেশিত নথি প্রকাশের সময় প্রকাশ করা হয়নি, কারণ সেগুলো ভুলবশত ‘ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

 

এপেস্টিন-সম্পর্কিত নথিপত্র পরিচালনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে ডেমোক্র্যাটরা তদন্ত করছেন।

বৃহস্পতিবার প্রকাশিত নথিতে ২০১৯ সালে এফবিআইয়ের সঙ্গে ওই নারীর একাধিক সাক্ষাৎকারের বিবরণ রয়েছে। সেখানে তিনি অভিযোগ করেন, তার বয়স যখন ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছিল, তখন এপেস্টিন এবং ট্রাম্প উভয়েই তাকে যৌন নিপীড়ন করেছিলেন।

এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, এপেস্টিন তাকে ‘সম্ভবত নিউইয়র্ক বা নিউ জার্সিতে’ নিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি তদন্তকারীদের জানান, ট্রাম্প তাকে জোর করে ওরাল সেক্স করাতে চেষ্টা করলে তিনি ট্রাম্পকে কামড় দেন।

 

ওই নারী আরো বলেন, বছরের পর বছর তিনি এবং তার ঘনিষ্ঠরা চুপ থাকতে হুমকিমূলক ফোনকল পেয়েছেন, যা তিনি এপেস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করেন।

ট্রাম্প এপস্টিন-সংক্রান্ত অভিযোগে কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন। বিচার বিভাগ আগেও বলেছিল, প্রকাশিত কিছু নথিতে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অসত্য ও চাঞ্চল্যকর দাবি’ রয়েছে।

 

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন এপেস্টিন তদন্তের এমন কিছু তথ্য গোপন করেছে যা ট্রাম্পের জন্য নেতিবাচক হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি বুধবার বিচার বিভাগের নথিপত্র পরিচালনা নিয়ে প্রশ্নের জবাব দিতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তলব করার পক্ষে ভোট দিয়েছে।