NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চলমান যৌথ হামলা উপেক্ষা করে শুক্রবার জুমার নামায শেষে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক পালন করেন এবং তার জন্য প্রার্থনা করেন হাজারো মানুষ। পরে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। 

সাত দিন আগে শুরু হওয়া যুদ্ধ এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এটিই ছিল প্রথম জুমার জামাত বা বড় ধর্মীয় সমাবেশ।

এতে অংশ নেওয়া মুসল্লিদের হাতে ছিল প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।

 

1
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে মুসল্লিরা। ছবি- রয়টার্স

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রাজধানীতে বোমাবর্ষণ চললেও মানুষের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি।

 

ইরানি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, কালো পোশাকে সজ্জিত নারী-পুরুষরা মসজিদের বাইরের চত্বরে জমায়েত হয়েছেন। সেখানে তারা খামেনিকে ‘তাকওয়া ও অভিভাবকত্বের মূর্ত প্রতীক’ হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করে প্রার্থনা করেন। পরে যুদ্ধের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ।

2
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে মুসল্লিরা।
ছবি- রয়টার্স

ইরানি রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা নারী ও পুরুষরা ইরানের পতাকা হাতে নিয়ে রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদের সামনে জড়ো হন। সেখানে তারা প্রার্থনা করেন এবং খামেনির স্মরণে শোক প্রকাশ করেন।

3
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে মুসল্লিরা। ছবি- রয়টার্স

এদিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আজকের জুমার নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে। ইরানি হামলার দোহাই দিয়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হলেও আল-আকসার খতিব শেখ ইকরিমা সাবরি একে সম্পূর্ণ অন্যায় হিসেবে অভিহিত করেছেন।

 

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেশটিতে  ৪০ দিন শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

4
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে মুসল্লিরা। ছবি- রয়টার্স

এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায় এবং ইরানও পাল্টা হামলা চালায়। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী খামেনির হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে। 

বর্তমানে সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে এবং দেশজুড়ে শোক ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে।