NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের

আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 বুধবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খলিলুর রহমান।

 

যুদ্ধ কবে বন্ধ হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘যুদ্ধ বন্ধ এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমনকি দেশটির একার সিদ্ধান্তও নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন‍্য এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে, তা বহন করা অসম্ভব।’ বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে হুটহাট করে বাণিজ্যচুক্তি করা হয়েছে—এ কথা সঠিক নয়।

বরং এনসিপি ও জামায়াতে ইসলামী—দুই দলের সঙ্গেও আলোচনা করা হয়েছে।’

 

উল্লেখ্য, তিন দিনের সফরের দ্বিতীয় দিন আজ বুধবার শুরুতে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পল কাপুরের।

এরপর ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁর সফর উপলক্ষে আয়েজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।