NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

‘ইরানের ইসলামী শাসনব্যবস্থাকে পঙ্গু করাই ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য’


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

‘ইরানের ইসলামী শাসনব্যবস্থাকে পঙ্গু করাই ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য’

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর অবসরপ্রাপ্ত কর্নেল মিরি এইসিন বলেছেন, ইসরায়েল সরকারের ‘চূড়ান্ত লক্ষ্য’ হলো ইরানের ইসলামিক শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস নয়, বরং তাদের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে ‘পঙ্গু’ করে দেওয়া। 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এইসিনের ভাষ্য অনুযায়ী, বর্তমান পর্যায়ে লক্ষ্য হচ্ছে ইরানের ইসলামিক রেজিমের সামরিক ও আঞ্চলিক প্রভাব খর্ব করা। 

তিনি বলেন, ইসরায়েলি জনগণের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যে পরিচালিত যৌথ অভিযানের প্রতি সমর্থন জানাচ্ছে।

এমনকি সরকার পরিবর্তন হলেও ইরানকে হুমকি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে না বলেও তিনি মন্তব্য করেন।

 

তেল আবিবে আশ্রয় নেওয়া এই অবসরপ্রাপ্ত কর্নেল আরো বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ‘অত্যন্ত জনপ্রিয়’। তার মতে, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ইসরায়েলি ভোটারদের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অনেক ভোটার ইরানে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন এবং বিদেশে সংঘাতে জড়ানোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন।

তবু এইসিন দাবি করেন, ইসরায়েলের জনগণ ট্রাম্প প্রশাসনের নীতিকে সমর্থনযোগ্য বলে মনে করে।