NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ইরানে অভিযান ক্ষেপণাস্ত্র স্থাপনা ও নিরাপত্তা অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

ইরানে অভিযান ক্ষেপণাস্ত্র স্থাপনা ও নিরাপত্তা অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করা হবে।

হেগসেথ বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। তিনি তেহরানের বিরুদ্ধে অভিযোগ করেন বলেন, তারা তাদের কথিত পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রক্ষায় ঢাল হিসেবে প্রচলিত সামরিক সক্ষমতা গড়ে তুলছে।

তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় আলোচিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সমালোচনা করে এটিকে ব্যর্থ চুক্তি হিসেবে বর্ণনা করেন।

 

হেগসেথ বলেন, বর্তমান অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা, নৌ-সম্পদ এবং অন্যান্য নিরাপত্তা অবকাঠামো ধ্বংসের ওপর কেন্দ্রীভূত।