NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে ‘কিছুক্ষণের মধ্যেই’ ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলা : ইরান


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে ‘কিছুক্ষণের মধ্যেই’ ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলা : ইরান

যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলের ওপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রবিবার (১ মার্চ) সকালে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, আইআরজিসি জানিয়েছে যে এই অভিযান ‘কিছুক্ষণের মধ্যেই’ শুরু হবে এবং তা মধ্যপ্রাচ্যজুড়ে তথাকথিত ‘অধিকৃত ভূখণ্ড’ ও ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলোতে’ আঘাত হানবে।

এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশ করে।

 

এর আগে খামেনির নিহতের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

রয়টার্সের প্রতিবেদনের তথ্য, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলাটি শনিবার ভোরের দিকে করা হয়। সেসময় খামেনি তার কর্মস্থলে নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন।

 

ইরানের আরেক রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে ও নাতি নিহত হয়েছেন। পাশাপাশি তার জামাতা ও পুত্রবধূও মারা গেছেন।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।