NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

আপনি কি রোজা রেখেছেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

আপনি কি রোজা রেখেছেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর মসজিদের সামনে এ দৃশ্য দেখা গেছে। পরে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল হয়। 

মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখামাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে।

শিশুদের চোখেমুখে তখন বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করে বসল, ‘আংকেল, আপনি কি রোজা রেখেছেন?’ শিশুর এ নিষ্পাপ প্রশ্নে মুচকি হাসলেন প্রধানমন্ত্রী। পরম মমতায় উত্তর দিলেন ‘জি, আমি সব রোজা রেখেছি’। কিন্তু পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল, ‘না না, ও তো আজ সকালেই খেয়েছে, ও আজ রোজা নেই!’

 

বন্ধুর এমন মন্তব্যে শিশুটি কিছুটা বিব্রত হয়ে পড়লেও তারেক রহমান হাসিমুখে তাকে কাছে টেনে নেন।

মাথায় হাত বুলিয়ে আদর করে জানতে চান আসলে সে কয়টি রোজা রেখেছে। তখন শিশুটি লাজুক কণ্ঠে স্বীকার করে ‘আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।’

 

প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে।

এক শিশু বেশ বুক ফুলিয়ে দাবি করল, সে সবগুলো রোজা রেখেছে।

 

তিনি শিশুদের ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন। উপস্থিত প্রতিটি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। দেশের সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরে শিশুদের আনন্দের সীমা ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সাবলীল ও মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।