NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ১৩৩ আফগান সেনা নিহতের দাবি


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ১৩৩ আফগান সেনা নিহতের দাবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। শুক্রবার ভোরে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

 

নিরাপত্তা সূত্র জানায়, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে।

প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে।

তার দাবি অনুযায়ী, ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত, ১২০ জনের বেশি আহত, ১৬টি তালেবান পোস্ট ধ্বংস, ৭টি দখল, একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও একটি সেক্টর হেডকোয়ার্টার, ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব ‘তাৎক্ষণিক ও কার্যকর’ভাবে দেওয়া হবে এবং প্রয়োজনে আরো পাল্টা হামলা চালানো হবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাইদি দাবি করেন, পাকিস্তানের কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি। কোনো পাকিস্তানি সেনা নিহত বা আটকও হননি।

তিনি আরো বলেন, “পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে যেসব দাবি ছড়ানো হচ্ছে, তা ‘ভারতের প্রক্সি’দের অপপ্রচার।”

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একাধিকবার গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে।