NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সন্তানদের কাছে আমি শুধুই বাবা, কোনো সুপারস্টার নই : ‘থর’ তারকা


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

সন্তানদের কাছে আমি শুধুই বাবা, কোনো সুপারস্টার নই : ‘থর’ তারকা

হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থের সন্তানদের কাছে তাদের বাবার বিশ্বজোড়া খ্যাতির কোনো বিশেষ গুরুত্ব নেই। মার্ভেল সিনেমার জনপ্রিয় চরিত্র ‘থর’ হিসেবে তিনি পরিচিত হলেও, তার তিন সন্তান তাকে নিয়ে খুব একটা মাথা ঘামায় না।

একটি সাক্ষাৎকারে ক্রিস হেমসওয়ার্থ মজা করে বলেন, তার বিশ্বজোড়া পরিচিতি নিয়ে তার সন্তানদের কোনো আগ্রহ নেই। হেমসওয়ার্থ ও তার স্ত্রী অভিনেত্রী এলসা পাটাকির তিন সন্তান রয়েছে।

১৩ বছর বয়সী মেয়ে ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী দুই যমজ ছেলে সাশা ও ট্রিস্টান।

 

হেমসওয়ার্থ জানান, তার বাচ্চারা যখন প্রথম জানতে পেরেছিল যে তাদের বাবা ‘থর’, তখন তারা বেশ রোমাঞ্চিত হয়েছিল। কিন্তু যখন তারা বুঝতে পারল যে তাদের বাবা বাস্তবে সিনেমাটির মতো উড়তে পারেন না, তখন থেকেই তাদের আগ্রহ হারিয়ে যায়। অভিনেতা বলেন, এখন তাদের কাছে আমি শুধুই তাদের বাবা।

তারা আমাকে এখন একদমই পাত্তা দেয় না।

 

হেমসওয়ার্থের সবশেষ সিনেমা ‘ক্রাইম ১০১’ গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এই ছবিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন জনপ্রিয় তারকা হ্যালি বেরি ও ব্যারি কেওগান।