NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংল্যান্ডের অধিনায়ক


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংল্যান্ডের অধিনায়ক

নিলামের আগেই ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আসন্ন আসর নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

বিবিসি জানিয়েছে, নিলাম থেকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে টানবে না। একই সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও পাকিস্তানিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম বলে জানানো হয়েছে। এমনটা হলে খুবই হতাশ হবেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

 

দ্য হান্ড্রেডে অংশ নেয় আটটি দল। এর মধ্যে চারটির পূর্ণ বা আংশিক মালিকানায় জড়িয়ে আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। ১০০ বলের টুর্নামেন্টে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। 

আগামী ১১ ও ১২ মার্চ দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের নিলাম হবে।

৪ লাখ ৬৫ হাজার পাউন্ডে (৭ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা) ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসের সঙ্গে চুক্তি করেছেন ব্রুক। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এই ব্যাটার। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপরে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড। দ্য হান্ড্রেডে মনোযোগ না থাকলেও পাকিস্তানি ক্রিকেটারদের ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে রাখলেন তিনি।

 

ব্রুক বলেছেন, ‘আমাদের পুরো মনোযোগ এখন বিশ্বকাপের দিকে। আপাতত দ্য হান্ড্রেড নিয়ে ভাবছি না। তবে বলতেই হয় যে, লম্বা সময় ধরে পাকিস্তান দারুণ একটি ক্রিকেট জাতি। নিলামে ওদের ৫০-৬০ জন ক্রিকেটার থাকে। তাদের কয়েকজনকে দেখতে না পেলে সেটা হবে খুবই হতাশার।

 

পাকিস্তানি ক্রিকেটাররা না থাকলে দ্য হান্ড্রেডের মান কমবে বলে মনে করেন ব্রুক, ‘পাকিস্তানের দারুণ সব ক্রিকেটার আছে। ওরা মাঠে দর্শক টানতে সক্ষম। পাকিস্তানের ক্রিকেটারদের কয়েকজন থাকলে এই টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, না থাকলে তা হবে দুঃখজনক।’