NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

১৬ ডিসেম্বরের মধ্যে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দেবেন আদানি


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:৪২ পিএম

>
১৬ ডিসেম্বরের মধ্যে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দেবেন আদানি

চল‌তি বছ‌রের ১৬ ডিসেম্বরের মধ্যে গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থে‌কে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর টুইটে এ কথা জানান তিনি। 

টুইটে আদানি লি‌খে‌ছেন, দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা সম্মানের। বাংলাদেশ নিয়ে তার দূরদর্শিতা অনুপ্রেরণাদয়ক ও অত্যন্ত সাহসী। আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে ১৬শ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

dhakapost

এদিকে, সোমবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।

বৈঠক শেষে ভারতীয় মন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংয়ে জানান, তারা আমাদের বলেছে যে, ভারত সেখানে (রাখাইন রাজ্য) সৃষ্ট অস্থিরতার দিকে নজর রাখছে।

পররাষ্ট্রসচিব বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো। বৈঠকে বাংলাদেশ ও ভারত উভয়ই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়াতে তাদের প্রস্তাব দিয়েছে।

ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির আমন্ত্রণে চার দি‌নের সফ‌রে সোমবার দুপু‌রে নয়া‌দি‌ল্লি পৌঁছান শেখ হা‌সিনা। প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরে পৌঁছা‌লে তা‌কে স্বাগত জানান ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস।