NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ এএম

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ী হলেও বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। শপথের আগের দিন গতকাল তিনি চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।

এ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে। গত শুক্রবার ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে।
 

 

আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন করা হয়। এবারের নির্বাচনে ২০৯টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান দুই আসনেই জয়ী হয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন।

আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। যার কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হলো।

 

নির্বাচনের ৩০ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একজন কয়টি আসনে ভোট করবেন, তার উল্লেখ ছিল না। পরে নতুন দফা যুক্ত করে সর্বোচ্চ আসনের সীমা বেঁধে দেওয়া হয়।

১৯৮৬ সালে প্রথমবারের মতো একজনকে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৮-২০০৯ সালে আরপিও সংশোধন করে তা তিনটি আসনে নামিয়ে আনা হয়।

 

শেরপুর-৩ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত শিগগিরই : ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বাতিল হয়েছিল আগেই। ওই আসনে নতুন করে তফসিল দেবে ইসি। তাছাড়া বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন করতে হবে। সেজন্যও আলাদা তফসিল দিতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ দুই নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ‘শিগগিরই’ সিদ্ধান্ত হবে।

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসি সচিব আখতার আহমেদ আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন।