NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সুইজারল্যান্ডে তুষারধসে ট্রেন লাইনচ্যুত, আহত ৫


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ এএম

সুইজারল্যান্ডে তুষারধসে ট্রেন লাইনচ্যুত, আহত ৫

ইউরোপের আল্পস পর্বতমালাজুড়ে ভারী তুষারপাতের ফলে একের পর এক প্রাণঘাতী তুষারধসের ঘটনা ঘটছে। এর মধ্যেই সোমবার সুইজারল্যান্ডে তুষারধসে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। একই সময়ে পশ্চিম আল্পসের ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ মাত্রার (ক্যাটাগরি ৫) তুষারধস সতর্কতা বহাল রয়েছে।

সুইস পুলিশ জানায়, গোপেনস্টেইন শহরের কাছে তুষারধসে রেললাইনের ওপর বরফ নেমে এলে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এতে পাঁচজন আহত হন। একই সময়ে মোন্ট ব্লাংক অঞ্চলের আশপাশের সড়ক ও কিছু গ্রামে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তুষারধসের এই ঘটনার পর পশ্চিম আল্পসের বড় অংশ এখনো উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

 

এর আগেও কয়েক দিনের ব্যবধানে আল্পসজুড়ে একাধিক প্রাণঘাতী তুষারধসের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের জনপ্রিয় স্কি রিসোর্ট ভাল দিজেরে-এ তুষারধসে তিনজন স্কিয়ার নিহত হন। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

 

রবিবার ইতালীয় অংশের মোন্ট ব্লাংক পর্বতে তুষারধসে আরো দুই স্কিয়ারের মৃত্যু হয়। সকাল ১১টার দিকে ইতালির কোরমায়ার এলাকার জনপ্রিয় অফ-পিস্ট রুটে দুর্ঘটনাটি ঘটে, যা ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি।

 

ইতালির আল্পাইন রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ইতালির পর্বতাঞ্চলে অফ-পিস্ট স্কিয়ার, আরোহী ও হাইকার মিলিয়ে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনই অস্থিতিশীল তুষারস্তরের কারণে সৃষ্ট তুষারধসে প্রাণ হারান।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সাম্প্রতিক ঝড় ও ভারী তুষারপাতের ফলে পুরোনো দুর্বল তুষারস্তরের ওপর নতুন তুষার জমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইতালির আল্পাইন রেসকিউ কর্পসের মুখপাত্র ফেদেরিকো কাতানিয়াবলেন, এ ধরনের পরিস্থিতিতে একজন স্কিয়ারের চলাচল কিংবা স্বাভাবিক তুষারের চাপও তুষারধস ঘটানোর জন্য যথেষ্ট।

ইউরোপীয় তুষারধস সতর্কতা ব্যবস্থায় ক্যাটাগরি ৫-কে ‘অসাধারণ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করা হয়।

এ অবস্থায় স্বাভাবিকভাবেই বড় ও অত্যন্ত বড় প্রাকৃতিক তুষারধস ঘটতে পারে । যা উপত্যকার সড়ক ও বসতিতে হুমকি সৃষ্টি করে।

 

গত সপ্তাহে স্টোরম নিলস আল্পস অঞ্চলে ৬০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত ঘটে। ফলে, কিছু এলাকায় সোমবার আরও ৪০–৫০ সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।