NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

বসন্তের প্রথম দিন। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন শোবিজ তারকারা। গতকাল থেকেই বসন্তের সাজে ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে।

আর আজ ভালোবাসা দিবসে প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন কেউ কেউ।

 

ভালোবাসা দিবসের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’।

অন্যদিকে দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী।

পোস্টের ক্যাপশনে ভালোবাসার আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।
’ 

 

এর আগের দিন বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। ক্যাপশনে ছিল, ‘ফাল্গুনের শুভেচ্ছা’।

বসন্তের রঙে নিজেকে সাজিয়ে নিয়েছেন সংগীতশিল্পী কনা-ও। হলুদ পোশাকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাল্গুনে ঘোরাঘুরি’।

এদিকে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের একটি ছবি শেয়ার করে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘বসন্তের শুভেচ্ছা’।

 

ঋতুর রঙ আর ভালোবাসার আবহে তারকাদের এমন উপস্থিতিতে বসন্ত, ভালোবাসা দিবস যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।