NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

এবার দেশ গড়ার পালা : তারেক রহমান


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

এবার দেশ গড়ার পালা : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা।

দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।’

 

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়।

আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।’

 

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের।’ এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান।

 

 

বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।