NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মিসরে এপেস্টিনের আদলে কুখ্যাত পার্টি আয়োজন, গ্রেপ্তার আয়োজক


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম

মিসরে এপেস্টিনের আদলে কুখ্যাত পার্টি আয়োজন, গ্রেপ্তার আয়োজক

মিসরে মার্কিন যৌন অপরাধী জেফরি এপেস্টিনের কুখ্যাত পার্টির আদলে আয়োজন করা একটি নাইট ক্লাব ইভেন্টের পরিকল্পনা মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

‘আ ডে অন এপেস্টিনস আইল্যান্ড’ শিরোনামে প্রচারিত এই অনুষ্ঠানটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্টটির ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে নারীদের জন্য বিনা মূল্যে প্রবেশের কথা উল্লেখ ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়েই এই সমাবেশের প্রচার চালানো হয়েছিল।

 

বিবৃতির সঙ্গে কর্তৃপক্ষ আটক আয়োজকের ঝাপসা ছবি এবং ইভেন্টটির প্রচারপত্র প্রকাশ করেছে।

প্রচারপত্রে দেওয়া ফোন নম্বরে এএফপি যোগাযোগ করলে সংশ্লিষ্ট নাইট ক্লাবটি জানায়, তাদের সঙ্গে এই ইভেন্টের কোনো সম্পর্ক নেই। তালিকাভুক্ত তিনজন ডিজের একজনও এতে জড়িত থাকার কথা অস্বীকার করেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর বিতর্কের সূত্রপাত হয়।

ওই ভিডিওতে একজন নারী অধিকারকর্মী ইভেন্টটির থিম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এপেস্টিনের অপরাধমূলক ইতিহাসের প্রেক্ষাপটে এটিকে অনুপযুক্ত বলে উল্লেখ করেন।

 

২০১৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে আত্মহত্যা করা এপেস্টিন সম্প্রতি আবার আলোচনায় আসেন। তার মামলার সঙ্গে সংশ্লিষ্ট ২ দশমিক ৮ গিগাবাইট নথি অনলাইনে প্রকাশের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। এসব নথির মধ্যে জিজ্ঞাসাবাদের রেকর্ডিং, ফ্লাইট লগ এবং আদালতের নথি অন্তর্ভুক্ত রয়েছে।

 

নথিগুলোতে ইউরোপীয় রাজপরিবারের সদস্য, কূটনীতিক ও সাবেক রাষ্ট্রপ্রধানদের নাম উল্লেখ থাকায় কলঙ্কিত এই অর্থলগ্নিকারীর ঘনিষ্ঠ নেটওয়ার্ক নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে। এপেস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ককে যৌন বাণিজ্যের জন্য সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেছিলেন।