NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ফোনে পরীমনিকে হত্যার হুমকি, অডিও ফাঁস


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম

ফোনে পরীমনিকে হত্যার হুমকি, অডিও ফাঁস

মুঠোফোনে চিত্রনায়িকা পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোনটি আসে। কল রিসিভ করার পরই অন্য প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়।

পরে বিষয়টি আরো ভয়ংকর রূপ নেয়।

 

এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে আমাকে হুমকি দেন। এক পর্যায়ে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।’

Porimoni M

ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান এই অভিনেত্রী।

তবে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরীমনি।

 

বলা দরকার, পরীমনি অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।