NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং—কবে আসছে সালমানের ‘ব্যাটল অব গলওয়ান’?


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম

প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং—কবে আসছে সালমানের ‘ব্যাটল অব গলওয়ান’?

গত বছর বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারায় ‘সিকান্দার’-এর পর থেকেই সালমান খানের পরবর্তী ছবি নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। সেই অপেক্ষার কেন্দ্রে রয়েছে দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অব গলওয়ান’। ছবিটির মুক্তি ১৭ এপ্রিল হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সেই তারিখ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। শুটিংয়ে দেরি, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন সব মিলিয়ে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কবে মুক্তি পাবে সালমানের এই বহুল প্রতীক্ষিত ছবি?

জানা গেছে, ‘সিকান্দার’-এর শুটিং চলাকালীন সালমানকে প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়েছিল।

এরপর একাধিক হুমকিও আসে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তরফ থেকে। সেই অভিজ্ঞতার পর ‘ব্যাটল অব গলওয়ান’-এর শুটিং সেট ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সাম্প্রতিক সময়ে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে হামলার ঘটনাও বলিউডে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ছবির মুক্তি নিয়ে আরো সতর্ক হয়েছেন সালমান ও নির্মাতারা এমনটাই শোনা যাচ্ছে।

 

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। পরিকল্পনার তুলনায় কাজ শেষ করতে বেশি সময় লাগছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে টানা এক সপ্তাহ শুটিংয়ের সূচি রয়েছে। এরপরও আরো কয়েক দিনের কাজ বাকি থাকবে।

নির্মাতাদের আশা, ফেব্রুয়ারির মধ্যেই শুটিং সম্পন্ন হবে।

 

তবে শুটিং শেষ হলেও সঙ্গে সঙ্গে মুক্তির পথ পরিষ্কার হচ্ছে না। ছবিটি সম্পূর্ণ হলে তা আগে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে দেখাতে হবে। এই অনুমোদন প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় এপ্রিলের নির্ধারিত তারিখে মুক্তি দেওয়া সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সালমান খান নিজেও নাকি মনে করছেন, তাড়াহুড়ো না করে সময় নিয়ে ছবিটি মুক্তি দেওয়াই শ্রেয়।

দেশাত্মবোধক এই ছবির ক্ষেত্রে গুণমান ও উপস্থাপনায় কোনো আপস করতে চান না তিনি।

 

এদিকে ছবি নিয়ে এখনো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বাকি সালমান ও পরিচালক অপূর্ব মখীজার। এক সূত্রের কথায়, ‘সালমান ভাইয়ের সিদ্ধান্ত শেষ মুহূর্তে বদলাতেও পারে। সব জল্পনার পরেও হতেই পারে ১৭ এপ্রিলেই ছবি মুক্তি পেয়ে গেল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা খুবই কম।