NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

শেফার্ডের হ্যাটট্রিকে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

শেফার্ডের হ্যাটট্রিকে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

সব ঠিক থাকলে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতো বাংলাদেশ। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি।

তবে স্কটল্যান্ডকে বাংলাদেশ ভেবেই যেন বোলিং কারিশমা দেখাতে চেয়েছিলেন রোমারিও শেফার্ড। সেটা করেও দেখালেন! এই তো গত অক্টোবরেই চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শেফার্ড।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আরো চাপের মুখে করলেন আরেকটি হ্যাটট্রিক। এই বোলিং অলরাউন্ডারের নৈপুণ্যেই স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে আসরে শুভসূচনা করল ওয়েস্ট ইন্ডিজ।
kk

 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের ঝোড়ো ফিফটিতে (৩৬ বলে ৬৪) ৫ উইকেটে ১৮২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড।

 

 

অথচ অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুসের ৪৬ বলে ৭৮ রানের জুটিতে এক পর্যায়ে ১৩ ওভারে ৩ উইকেটে ১১৪ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। ৭ উইকেট হাতে রেখে ৪২ বলে দরকার ছিল ৬৯ রান; এখনকার দিনে যা খুব কঠিন নয়।

কিন্তু ১৪তম ওভারে জেসন হোল্ডার বেরিংটন-ব্রুসের জুটি ভাঙতেই স্কটিশ ইনিংসে মড়ক লাগে। এরপর শেফার্ডের দুর্ধর্ষ স্পেলে মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

 

 

১৭তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি দশম হ্যাটট্রিক, আর ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের মধ্যে প্রথম। ওভারের শেষ বলে শাফিয়ান শরীফকে ফিরিয়ে ‘ফাইফার’ও পূর্ণ করেন শেফার্ড। 

তবে ঝোড়ো ফিফটির সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শিমরন হেটমায়ারের হাতে। 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৮২/৫ (হেটমায়ার ৬৪, কিং ৩৫, রাদারফোর্ড ২৬, পাওয়লে ২৪; কারি ২/২৩, ডেভিডসন ৩/২৩, লিস্ক ১/৪২, শরীফ ১/৪৬)।

 

স্কটল্যান্ড : ১৮.৫ ওভারে ১৪৭ অলআউট (বেরিংটন ৪২, ব্রুস ৩৫, মানসে ১৯, ওয়াট ১৫; শেফার্ড ৫/২০, হোল্ডার ৩/৩০, জোসেফ ১/২৬, মোতি ১/২৯)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শিমরন হেটমায়ার।