NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

প্রেমে রাজি না হওয়ায় শিক্ষকের ঠোঁট কেটে দিল শিক্ষার্থী!


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

প্রেমে রাজি না হওয়ায় শিক্ষকের ঠোঁট কেটে দিল শিক্ষার্থী!

স্কুল শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল এক শিক্ষার্থী। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি শিক্ষিকা। প্রস্তাবে সাড়া না দিলেও হাল ছাড়েনি দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী। শিক্ষিকাকে নিয়মিত অনুসরণ করার পাশাপাশি তাকে নানাভাবে হেনস্তা করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এক পর্যায়ে প্রকাশ্যে রাস্তায় শিক্ষিকাকে আক্রমণ করে এবং ধারালো ছুরি দিয়ে শিক্ষিকার ঠোঁট কেটে দেয়।

 

এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার ঘটনা। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে পলাতক।

পুলিশ জানায়, অখণ্ড প্রতাপ নামের ওই শিক্ষার্থী দীর্ঘ দিন ধরেই ওই শিক্ষিকাকে হেনস্তা করছিল বলে অভিযোগ এসেছে।

আগ্রা রোডের একটি বেসরকারি স্কুলে পড়ার সময়েই সে ওই শিক্ষিকাকে হেনস্তা করতে শুরু করে প্রতাপ। শিক্ষিকার ভাইয়ের অভিযোগ, এই হেনস্তার কারণে সেই শিক্ষিকা স্কুল ছাড়তে বাধ্য হন। তিনি পরে অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন। ওই শিক্ষার্থীর মায়ের কাছে এ নিয়ে অভিযোগও জানানো হয়েছিল।
কিন্তু অভিযোগ জানানোর পর হেনস্তার পরিমাণ আরো বেড়ে যায়।

 

শিক্ষিকার ভাই আরো অভিযোগ জানান, গত ২৬ জানুয়ারি ওই শিক্ষার্থী ধারালো অস্ত্র নিয়ে সেই শিক্ষিকাকে আক্রমণ করে। জোর করে তার সঙ্গে কথা বলার সময়েই আক্রমণ করা হয়। তখনই সে শিক্ষিকার ঠোঁট কেটে দেয়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে প্রকাশ পেয়েছে।

সেখানে দেখা যায়, ওই শিক্ষিকা ছাত্রকে পড়ানোর জন্য জ্যোতি তিহারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। প্রতাপ তাকে বাধা দিয়ে একটি গলিতে নিয়ে যায় এবং প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলা করে।

 

আহত শিক্ষিকা রাস্তায় কাঁতরাতে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সফদরজং মেডিক্যাল কলেজে রেফার করা হয়, কিন্তু সেখানে প্লাস্টিক সার্জন না থাকায় দ্রুত চিকিৎসার জন্য আগ্রার পুস্পাঞ্জলি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিক্ষিকা সেই হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্র পলাতক। পুলিশ তার সন্ধানের ব্যাপক তল্লাশি শুরু করেছে।

কোতোয়ালি থানার কর্মকর্তা ফতে বাহাদুর সিং জানান, গত ১ ফেব্রুয়ারি ওই শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষিকাকে যৌন হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।