NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

জাপানে তুষারপাতে ৩৫ জনের মৃত্যু, উষ্ণ আবহাওয়ায় নতুন ঝুঁকির সতর্কতা


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

জাপানে তুষারপাতে ৩৫ জনের মৃত্যু, উষ্ণ আবহাওয়ায় নতুন ঝুঁকির সতর্কতা

জাপানের উত্তরাঞ্চলে রেকর্ডভাঙা তুষারপাতের ফলে দেশজুড়ে অন্তত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করেছে, তাপমাত্রা বাড়লে নতুন করে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত জাপানে তুষার-সম্পর্কিত দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন; তাদের মধ্যে ১২৬ জনের অবস্থা গুরুতর। নিহতদের বেশির ভাগই নিজেদের বাড়ির ছাদ বা আশপাশের জায়গা থেকে বরফ পরিষ্কার করতে গিয়ে পড়ে যান।

 

ভারি তুষারপাতের কারণে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে বিদেশি পর্যটকরাও আক্রান্ত হয়েছেন। বুধবার হোক্কাইডোর নিসেকোতে স্কিইং করার সময় পড়ে গিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। অস্ট্রেলিয়ার এবিসি তার নাম জানিয়েছে মাইকেল হার্স্ট।

এর কয়েক দিন আগেই নাগানো প্রিফেকচারের একটি রিসোর্টে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ২২ বছর বয়সী এক তরুণী মারা যান।

অস্ট্রেলীয় গণমাধ্যমের মতে, ব্রুক ডে নামের ওই তরুণীর ব্যাকপ্যাক স্কি লিফটে আটকে গেলে তিনি মাঝআকাশে ঝুলে পড়েন এবং সেখানেই প্রাণ হারান।

 

গত দুই সপ্তাহে রিপোর্ট হওয়া বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে জাপান সাগরের কাছাকাছি এলাকাগুলোতে। আর্কটিক অঞ্চল থেকে আসা ঠাণ্ডা বায়ুপ্রবাহের কারণে সেখানে অস্বাভাবিক মাত্রার তুষারপাত হচ্ছে।

চলতি শীতে জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ১৫টিতে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

কোথাও কোথাও বরফের স্তর ৬.৫ ফুট (প্রায় ২ মিটার) পর্যন্ত জমেছে। এতে আওমোরি প্রিফেকচারে ১,৭০০-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং সাধারণ ট্রেন ও বুলেট ট্রেন চলাচল বাতিল করতে হয়।

 

নিইগাতা প্রিফেকচারে তুষার-সম্পর্কিত ১২টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনকে তার বাড়ির ছাদে অচেতন অবস্থায় পাওয়া যায়, আর ৭০ বছর বয়সী আরেক ব্যক্তি ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রধান সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, বরফ গলতে শুরু করলে তুষারধসের ঝুঁকি বাড়বে এবং রাস্তা ও অন্যান্য স্থান আরো পিচ্ছিল হয়ে উঠবে।