NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সদস্য রাষ্ট্রগুলোর ৪০৪ জন সাবেক মন্ত্রী, রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইনের অব্যাহত লঙ্ঘন বন্ধে দৃঢ় ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার জন্য ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ৪০৪ জন সাবেক কর্মকর্তা স্বাক্ষর করে ইইউ ও এর সদস্যদের শুধু নিন্দামূলক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইইউ–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা এবং ইসরায়েলে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করা।

 

বিবৃতিতে বলা হয়, ইইউর প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ও নীতির ওপর ভিত্তি করে একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা আমাদের সময়ের শান্তি ও কল্যাণের শক্তি হিসেবে ইউনিয়নের সুনাম পুনঃপ্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

স্বাক্ষরকারীরা সতর্ক করে বলেন, একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগ শুরুর পরও গাজায় মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা চলমান ইসরায়েলি সামরিক অভিযান, মানবিক সহায়তায় বাধা, এবং বেসামরিক মানুষ ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু করার বিষয়গুলো উল্লেখ করেন।

 

সাবেক কর্মকর্তারা মানবিক প্রবেশাধিকারে ইসরায়েলের চলমান নিষেধাজ্ঞারও নিন্দা জানান। তারা রাফাহ সীমান্ত ক্রসিং সম্পূর্ণ ও স্থায়ীভাবে খুলে দেওয়ার আহ্বান জানান এবং ত্রাণ সরবরাহ আটকে দিতে তথাকথিত “ডুয়াল-ইউজ” নীতির অপব্যবহার বন্ধ করার দাবি তোলেন।