NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

জ্যাকসন হাইটসে নতুন রেস্তোরাঁ ‘আড্ডা ঘর’: দেশি খাবারে আধুনিক ছোঁয়া


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

জ্যাকসন হাইটসে নতুন রেস্তোরাঁ ‘আড্ডা ঘর’: দেশি খাবারে আধুনিক ছোঁয়া

নিউইয়র্কের জ্যাকসন হাইটস দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কমিউনিটির কোলাহলের কেন্দ্র। কোলাহল এড়িয়ে চলতে চাইলেও দেশি খাবারের টানে অনেককেই এখানে আসতে হয়। বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে জ্যাকসন হাইটসের বিকল্প কম।

সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশি আঞ্চলিক খাবারও এক ধরনের নাগরিক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় ফুসকা, ঝালমুড়ির মতো খাবার ছিল সড়কপাশের আড্ডার অনুষঙ্গ। এখন সেই খাবারই নিউইয়র্কের রেস্তোরাঁয় বসে উপভোগ করা যাচ্ছে।

জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৭৩ স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে ‘বাংলাদেশ এভিনিউ’ নামফলক ঝুলছে, তার কাছেই  সম্প্রতি যাত্রা শুরু করেছে নতুন রেস্তোরাঁ ‘আড্ডা ঘর’। আবেগঘন দেশি নামের সঙ্গে তাল মিলিয়ে রেস্তোরাঁটিতে দেখা যায় পরিপাটি পরিবেশ ও আন্তরিক আতিথেয়তা।

২৮ জানুয়ারি বুধবার বিকেলে রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের দুজন। নতুন প্রজন্ম যখন নানা পেশায় সফলতার খোঁজে এগিয়ে যাচ্ছে, তখন এই তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ আলাদা করে নজর কাড়ে। তারা জানান, দেশের খাবারের সংস্কৃতি টিকিয়ে রাখা এবং তার বিস্তারের মধ্য দিয়েই ব্যবসার আনন্দ খুঁজে পাচ্ছেন তারা।