NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পারমাণবিক চুক্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাশিয়া


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

পারমাণবিক চুক্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাশিয়া

ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে, দুই দেশের মধ্যে অবশিষ্ট শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিধান এক বছরের জন্য অনানুষ্ঠানিকভাবে সম্প্রসারণের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জন্য এখনো অপেক্ষা করছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আইনি কাঠামোর মধ্যে একটি গুরুতর শূন্যতা সৃষ্টি হতে পারে।

২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তিটি পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে একে অপরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে ব্যবহৃত কৌশলগত অস্ত্রের ওপর উভয় পক্ষের জন্য সীমা নির্ধারণ করে।

চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সর্বোচ্চ এক হাজার ৫৫০টিতে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং এগুলো বহনের জন্য ভূমি বা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের সংখ্যা ৭০০টির বেশি হতে পারবে না।