NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, তারকাদের শোক


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, তারকাদের শোক

ভারতের মহারাষ্ট্রে বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় কেবল রাজনৈতিক জগত নয়, বলিউডের অন্দরেও শোকের ছায়া নেমেছে।

অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে বলিউড তারকারাও শোক প্রকাশ করেছেন।

অভিনেতা অজয় দেবগন টুইট করেন, ‘মাননীয় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত।

উনার পরিবার ও প্রিয়জন যে অপূরণীয় ক্ষতির শিকার হলেন, তার জন্য সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

 

রিতেশ দেশমুখ লিখেছেন, ‘উনার মৃত্যু একটি বিশাল ক্ষতি এবং অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল। মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

 

বিমান দুর্ঘটনার খবর কঙ্গনা রানাউতসহ অনেক তারকার কাছে হঠাৎ এসেছে। দিল্লির সংসদের বাইরে অবস্থানরত ছবি শিকারিদের কাছ থেকে খবরটি জানতে পেরে কঙ্গনা স্তব্ধ হয়ে যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি জানতাম না। সকালে তাড়াহুড়া থাকায় খবর দেখিনি।

এই খবরটা শুনে নিজেকে সামলানোর জন্য কিছুটা সময় দরকার।’

 

অভিনেতা অনুপম খেরও এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাদার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। যখনই আমি তার সঙ্গে দেখা করতাম, তিনি খুবই ভদ্র এবং দয়ালু ছিলেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।

 

দুর্ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বিমান অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে তা রানওয়ের একপাশে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন ও ধ্বংসাবশেষের ছবি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।