NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ভালুকায় বাস থামিয়ে এক কিশোরীর মাথায় হাত বুলিয়ে আদর করে তার কথা শুনলেন তারেক রহমান—মূহুর্তেই ভাইরাল


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ভালুকায় বাস থামিয়ে এক কিশোরীর মাথায় হাত বুলিয়ে আদর করে তার কথা শুনলেন তারেক রহমান—মূহুর্তেই ভাইরাল

সফিউল্লাহ আনসারী, ভালুকা (ময়মনসিংহ) : 

ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাস থামিয়ে তার সঙ্গে দেখা করেছেন এক তরুণী। ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিডস্টোর বাজার এলাকায় বাস থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় তারেক রহমান বাসের দরজা খুলে দিলে ওই তরুণী তার সঙ্গে কথা বলেন। বিশেষ মূহুর্তের ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তেই ভাইরাল

হয়ে যায়। 

 

তারেক রহমানকে ওই তরুণী বলেন, মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের পাওয়ারে সংসদে গিয়ে আপনার (তারেক রহমান) সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন।

 

এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি এগিয়ে দিয়ে তরুণী বলেন, এটা কি নেবেন? তখন তারেক রহমান খালেদা জিয়ার ছবিটি গ্রহণ করেন। ছবি নেওয়ার পর তারেক রহমান ওই তরুণীকে ধন্যবাদ জানিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর ও দোয়া করে দেন। 

তারেক রহমান এর সাথে কথা বলা 

তরুণী উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হেলিম মন্ডল (হলু)র নাতি, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দ: জেলা যুবদলের সহসম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল এর ভাতিজি এবং হবিরবাড়ী জেনারেল হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার এবি সিদ্দিক সোহেল এর একমাত্র কন্যা সাফওয়ান সিদ্দিকা রিয়ান। রিয়ান স্থানীয় সাহেরা নায়েব ল্যাবরেটরী হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সাহেরা নায়েব ল্যাবরেটরী স্কুলের পরিচালক নূর মোহাম্মদ সাগর বলেন, রিয়ান একজন মেধাবী শিক্ষার্থী।