বিষয়টি যেন মানতেই পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট! ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা তাকে চরমভাবে ব্যথিত করেছে। তার মতে, এই ব্যাপারটি শুধু বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্যই নয়, খেলাটির জন্যও একটি দুঃখজনক ঘটনা।
শুধু মোফাট নন, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি হতাশ করেছে রশিদ লতিফ, জেসন গিলেস্পি, শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ ইউসুফের মতো সাবেক তারকাদেরও। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, কোনো পূর্ণ সদস্য দেশ ছাড়া বিশ্বকাপ আয়োজনের চিন্তাই অর্থহীন।
