NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মভূষণে সম্মানিত মামুট্টি ও অলকা ইয়াগনিক


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:০১ এএম

পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মভূষণে সম্মানিত মামুট্টি ও অলকা ইয়াগনিক

ভারতের চলচ্চিত্র ও সংগীতজগতের তিন দিকপালকে এবার পদ্ম সম্মানে ভূষিত করল ভারত সরকার। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। আর পদ্মভূষণ সম্মান পেয়েছেন দক্ষিণী ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।

আজ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রকাশিত তালিকায় শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

 

হিন্দি সিনেমার ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্র দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। তাঁর অবদানকে সম্মান জানাতেই পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মালয়ালম সিনেমার জনপ্রিয় মুখ মামুট্টি অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন।

 

 

বলিউডের প্লেব্যাক গানের স্বর্ণযুগের অন্যতম কণ্ঠ অলকা ইয়াগনিক হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সংগীতে তাঁর দীর্ঘ ও সফল যাত্রার স্বীকৃতি হিসেবেই পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে।

এর বাইরে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন অভিনেতা আর মাধবন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্ম সম্মানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও বিনোদন জগতে এই শিল্পীদের অবদান আবারও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলো।