NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে : বুবলী


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে : বুবলী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা, কটাক্ষ ও অপপ্রচার নতুন কিছু নয়। তবে এসবের মাত্রা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ট্রল ও বুলিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রল ও বুলিং হচ্ছে, তা দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এত দিন আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, চুপ থাকার কারণে বিষয়টি আরো বেশি বাড়ছে।’

 

 মেয়েরাই মেয়েদের নিয়ে এখন বেশি ট্রল করে বলেও মনে করছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে।

এমনকি হিজাব পরা কিছু আপুও মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয়, এটি শুধু একজন মানুষকে হেয় করা নয়, বরং আমাদের ধর্মকেও অবমাননা করা। ইসলামে গীবতকে সবচেয়ে জঘন্য কাজগুলোর একটি বলা হয়েছে।’

 

 

দেশে ও দেশের বাইরে শিল্পীদের নিয়ে নেতিবাচক চর্চা বন্ধ হওয়া উচিত বলেও মত দেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আশা করছি, দেশের সাইবার ক্রাইম বিভাগ দ্রুতই বিষয়টির দিকে নজর দেবে।’

 

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। তিনি বলেন, ‘আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।

আমার বিশ্বাস, দেশের সেবা করতে হলে রাজনীতিতেই থাকতে হবে—এমন নয়। যেকোনো পেশা থেকেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই দেশে স্থিতিশীলতা আসুক এবং সবাই ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ পাক।’

 

 

সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে মা হওয়ার গুঞ্জন ছড়ায়। ভিডিওটি দেখে অনেকেই দাবি করেন, তিনি আবার মা হতে চলেছেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে।