NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

নির্বাচনের পর সেফ এক্সিটের প্রশ্নই আসে না : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

নির্বাচনের পর সেফ এক্সিটের প্রশ্নই আসে না : প্রেসসচিব

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের পরে আমি দেশেই থাকব। হাসিনার মতো আমি এমন কাজ করিনি যে আমাকে সেফ এক্সিট নিতে হবে। আমি এ দেশেরই সন্তান, আমি এ দেশেই থাকব। তখন সাংবাদিকতা করব নাকি চাকরি করব, তা পরে দেখা যাবে।

আল্লাহ যেখানে রিজিক রেখেছেন সেখানেই চাকরি করব।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, দেশে ৬০টির বেশি মাজারে হামলা হয়েছে। প্রতিটি ঘটনায় মামলা হয়েছে।

এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থাও নিয়েছে। বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার বিষটি দুঃখজনক। বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আশা করি সবাই সেটি বজায় রাখবেন।
আর আমাদের মধ্যে মতবিরোধ থাকবেই। তবে আমাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আগামীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

 

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বাউল সমাজের ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে যাবেন। কোনো আশঙ্কা থাকতে নেই।

যিনি পীরভক্ত, যিনি পীরভক্ত নন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক এমনকি যিনি কোনো ধর্মই বিশ্বাস করেন না, তিনিও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দেব।  

 

গণমাধ্যম সংস্কার নিয়ে প্রেসসচিব বলেন, তথ্য অধিকার আইনের (আরটিআই) কিছু আরো সহজ করা হয়েছে। সূচিপত্র কিভাবে হবে, কিভাবে রিপোর্ট করবেন, আপনি কিভাবে তথ্যের ওপরে আপনার অধিকার প্রতিষ্ঠিত করবেন। সেসব বিষয়ে একটা অধ্যাদেশ পাস করা হয়েছে। এই সরকার ১৮ মাস ধরে দেশের দায়িত্বে আছে, এই সময়ের মধ্যে সব কিছু তো সম্ভব না। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে এই সরকার কাজ করছে। তবে সব বিষয়ের ওপরই কাজ করার ইচ্ছা এই সরকারের ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটি করা সম্ভব হচ্ছে না।

গণভোটে হ্যাঁ ভোটের ব্যাপারে প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে ৯ মাস জাতীয় সংস্কার কমিশনের আলোচনা করার পরই এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটে গুরুত্ব বুঝেছে বলেই তো এই আলোচনা, আর এর ফসলই হচ্ছে জুলাই সনদ এবং এটাকেই এখন ‘হ্যাঁ’ ভোটের জন্য দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দল বলছে, তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, কিন্তু নিজেদের প্রচারণা নিয়ে হয়তো একটু ব্যস্ত। দেশের সব শ্রেণির মানুষের কাছে আমরা বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। সবাই জানবেন যে কেন আমাদেরকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ দিতে হবে এজন্য যে, দেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, অপশাসন যেন ফিরে না আসে, আপনার ব্যাংকের টাকা যেন কেউ লুটপাট করতে না পারে।

এ সময় গড়পাড়া ইমামবাড়ির খাদেম ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবুসহ ইমাম বাড়ির ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।