NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে রসিকতা মাস্কের


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে রসিকতা মাস্কের

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ইলন মাস্ক। প্রযুক্তি জগতের এই শীর্ষ উদ্যোক্তা নিজের স্বভাবসুলভ রসিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ডকে নিয়ে কটাক্ষ করেন।

প্যানেল আলোচনার এক পর্যায়ে মাস্ক বলেন, বোর্ডটির নাম পিস (শান্তি) বোর্ড না হয়ে ‘পিস (টুকরো) বোর্ড’ হওয়াই বোধহয় বেশি যুক্তিযুক্ত ছিল। তিনি বলেন, ‘আমি যখন শান্তি বোর্ডের কথা শুনলাম, তখন মনে হলো—এটা কি শান্তির বোর্ড, নাকি কোনো ভূখণ্ডের অংশ নিয়ে কাজ করা বোর্ড? যেমন গ্রিনল্যান্ডের এক টুকরো অংশ বা ভেনেজুয়েলার এক টুকরো অংশ!’
তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির ঢেউ ওঠে।

পরে তিনি যোগ করেন, ‘আসলে আমরা সবাই শান্তিই চাই।’

 

ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই বোর্ডটি শুরুতে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা পর্যবেক্ষণের জন্য একটি সীমিত পরিসরের উদ্যোগ ছিল। তবে ধীরে ধীরে এর পরিধি বাড়ানো হয়েছে এবং বর্তমানে একাধিক দেশকে এতে যুক্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত অনুযায়ী, ভবিষ্যতে আন্তর্জাতিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে এই বোর্ড ভূমিকা রাখতে পারে।

 

গত এক বছরে ট্রাম্প ও মাস্কের সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকলেও সম্প্রতি তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। সেই বাস্তবতায় মাস্কের এই মন্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

একই আলোচনায় মাস্ক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, আগামী দিনে মানুষের তুলনায় রোবটের সংখ্যা বেশি হতে পারে এবং তারা মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে।

 

এ ছাড়া মাস্ক ঘোষণা করেন, আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বাজারে আনতে পারে।

একসময় দাভোসকে ‘অনির্বাচিত বিশ্ব সরকার’ বলে সমালোচনা করা মাস্কের এবারের উপস্থিতি অনেকের কাছেই বিস্ময়কর হয়ে উঠেছে।