NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়েলস। আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।

দলের হয়ে ৩৭ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বলে দুই চার  আর তিন ছক্কায় ৩২ রান করেন আব্দুল গফফার সাকলাইন। 

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ৭০ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম। ৩৮ বলে তিন বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন নাইম।

দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে দুই ছক্কায় ২০ রান করে ফেরেন হাসান নওয়াজ। ৮ বলে ১১ রান করে ফেরেন আসিফ আলি।

ইনিংস ওপেন করতে নেমে দলকে জয়ের দুয়ারে নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মিরাজ বেগ। দলের জয় নিশ্চিত হওয়ার মাত্র ১০ রান আগে সাজঘরে ফেরেন মিরাজ। তার আগে ৪৭ বলে চার বাউন্ডারিতে করেন ৪৫ রান। 

এরপর আমের জামেলকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক শেখ মেহেদি হাসান। তিনি মাত্র ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন। 

দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর খেলায় রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট টাইটানস।

আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।