NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

বিআরটিএর অভিযানে ৫৯ বাসের বিরুদ্ধে ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

>
বিআরটিএর অভিযানে ৫৯ বাসের বিরুদ্ধে ব্যবস্থা

অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ৮টি স্পটে ৫৯টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৮টি স্পটে বিআরটিএর ৮টি ভ্রাম্যমাণ আদালত ১৯টি বাসের বিপরীতে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এছাড়া রুট ভায়েলেশন/রুট পারমিটি বিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৪০টি বাসের বিপরীতে ৪০টি মামলায় ২ লাখ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় ১টি বাস ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, সচিব এ. টি. এম কামরুল ইসলাম তাং, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা এবং উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।