NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫

চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৪ জন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (গ্রিনিচ সময় সকাল ৭টা) ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কেঁপে ওঠার মতো কম্পন অনুভূত হয়।

 

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কারখানার ভেতরে ও আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় ছাদ ধসে পড়ে এবং পাইপ ভেঙে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাওগাং ইউনাইটেড স্টিল চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত লোহা ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।

 

চীনে এর আগেও বহু শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এর মধ্যে রয়েছে কারখানায় বিস্ফোরণ, খনি ধস এবং ভূমিধস। ২০১৫ সালে তিয়ানজিন বন্দরে দুটি বড় বিস্ফোরণে ১৭৩ জন নিহত হন এবং শত শত মানুষ আহত হন। এতে শহরের বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত বছরের মে মাসে পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হন। ওই বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাও ভেঙে যায়।