NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ট্রাম্পকে কাতারে ইরানি হামলার কথা মনে করিয়ে দিলেন খামেনির উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ট্রাম্পকে কাতারে ইরানি হামলার কথা মনে করিয়ে দিলেন খামেনির উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা যেকোনো আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে।

ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করতে বারবার অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলী শামখানি লেখেন, ট্রাম্পের উচিত আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার কথা স্মরণ করা, যা ‘যেকোনো আক্রমণের জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা’ প্রমাণ করেছে।

জুনে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিক্রিয়া হিসেবেই আল-উদেইদে এই হামলা চালানো হয়েছিল। সাবেক প্রতিরক্ষামন্ত্রী শামখানি নিজেও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হলেও বেঁচে যান।