NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

রাফসান-জেফারের ছবি থেকে চোখ ফেরাতে পারছেন না সাফা কবির


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

রাফসান-জেফারের ছবি থেকে চোখ ফেরাতে পারছেন না সাফা কবির

বিয়ে করেছেন রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। এই তারকা জুটির ‘ওপেন সিক্রেট’ প্রেম এবার পরিণয়ে রূপ নিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই। 

একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি।

আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’

 

এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শোবিজের সহকর্মীরা। তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।

সাফা যেন নিজের আনন্দ ধরে রাখতে পারছিলেন না।

 

 

সাফা কবির লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক।

আল্লাহ তোমাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’

 

রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করল।