NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে, বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে, বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পঁয়ত্রিশতম আসরের (২০২৬) আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। গত ৩ জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০১৯ সালেও তিনি সাফল্যের সঙ্গে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। এবারের বইমেলা আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ার পর এক বার্তায় ড. নজরুল ইসলাম মুক্তধারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৬ সালের পঁয়ত্রিশতম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।

ড. নজরুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগে প্রধান উন্নয়ন গবেষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, রাজনীতি ও পরিবেশ বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর বেশ কয়েকটি বই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক পরিসরের চিন্তাধারা নিয়ে ড. নজরুল ইসলামের নেতৃত্বে এবারের বইমেলা নতুন মাত্রা পাবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও সাহিত্যাঙ্গনের মানুষ। পঁয়ত্রিশতম আসরকে ঘিরে প্রবাসী লেখক ও পাঠকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার।