NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক

সৌদি আরবের জেদ্দায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে রবিবার (১১ জানুয়ারি) এ বৈঠক হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।

পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

 

এ ছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার।