NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

কুকুরদের আশ্রয়ের জন্য ১০ একর জমি দান করতে চান মিকা সিং


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

কুকুরদের আশ্রয়ের জন্য ১০ একর জমি দান করতে চান মিকা সিং

পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে ঘিরে ভারত জুড়ে চলছে তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে পথকুকুরদের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং।

মিকার অনুরোধ, পথকুকুরদের কল্যাণের কথা মাথায় রেখেই যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে এই অবলা প্রাণীদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে চান তিনি।

 

পথকুকুরদের থাকার জন্য নিজের ১০ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন মিকা সিং। ওই জমিতে কুকুরদের জন্য একটি পূর্ণাঙ্গ আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মীদের নিয়োগ করে নিয়মিত দেখভালের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে মিকা উল্লেখ করেছেন, তাঁর কাছে প্রয়োজনীয় জমি রয়েছে এবং সেই জমিতেই পথকুকুরদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে চান।

তবে জমি দান করলেও আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য দক্ষ ও আন্তরিক কর্মী নিয়োগে সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। 

 

তাঁর মতে, এমন মানুষ দরকার যাঁরা দায়িত্ববোধ ও সহমর্মিতার সঙ্গে পথকুকুরদের যত্ন নেবেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট স্কুল, রেলস্টেশন, হাসপাতালসহ জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন এলাকা থেকে পথকুকুর সরানোর নির্দেশ দেয়। তিন বিচারপতির বেঞ্চ জানায়, নির্বীজকরণের জন্য যে সব এলাকা থেকে পথকুকুর তুলে নেওয়া হয়েছে, সেখানে আর তাদের ফেরানো যাবে না।

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বীজকরণের পর পথকুকুরদের থাকতে হবে সরকারি আশ্রয়কেন্দ্রে।

 

এই নির্দেশের পর থেকেই পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। গত বুধবার ফের এই মামলার শুনানি হলেও শীর্ষ আদালত আগের অবস্থানই বহাল রাখে। এতে পশুপ্রেমীদের অসন্তোষ আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টের কাছে বিশেষ আবেদন জানিয়ে পথকুকুরদের জন্য ১০ একর জমি দানের প্রস্তাব দিলেন মিকা সিং।

পশু কল্যাণের প্রশ্নে তাঁর এই উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।