NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বিমান দুর্ঘটনায় নিহত জনপ্রিয় সংগীতশিল্পী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বিমান দুর্ঘটনায় নিহত জনপ্রিয় সংগীতশিল্পী

কলম্বিয়ার মধ্য-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

কলম্বিয়া ওয়ানের প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যক্তিগত বিমানে করে মেডেলিনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

সেখান থেকে রবিবার (১১ জানুয়ারি) রাতে মারিনিলায় একটি সংগীতানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ইয়েসন জিমেনেজের।

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইপা ও ডুইতামা এলাকার মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে ছোট বিমানটিকে রানওয়েতে ট্যাক্সি করতে দেখা যায়।

 

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর ইতিমধ্যেই প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

 

ইয়েসন জিমেনেজের আকস্মিক মৃত্যুতে কলম্বিয়ার সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা শ্রদ্ধা ও শোক বার্তা জানাচ্ছেন।