NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

যুদ্ধবিরতি ভেঙে সিরিয়ায় ফের সংঘাত, বাস্তুচ্যুত লাখো বাসিন্দা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

যুদ্ধবিরতি ভেঙে সিরিয়ায় ফের সংঘাত, বাস্তুচ্যুত লাখো বাসিন্দা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে শহরের শেখ মাকসুদ এলাকায় ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘাতের জেরে আশরাফিহ এবং শেখ মাকসুদ এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। খবর আলজাজিরার।

 

 

সিরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই সংঘাত সমাপ্ত হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শেখ মাকসুদ এলাকায় পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান সমাপ্ত হয়েছে। সেখান থেকে  এসডিএফ সদস্যদের গ্রেপ্তার এবং ভারী অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে।

সেনাবাহিনীর এই ঘোষণার পরেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সংঘাত চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

এর আগে গতকাল শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে কুর্দি যোদ্ধাদের তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে ফিরে যাওয়ার জন্য ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। তবে আলেপ্পোর কুর্দি কাউন্সিল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এরপরই সেনাবাহিনী শেখ মাকসুদ এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে।

 

 

এই রক্তক্ষয়ী সংঘর্ষে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। সিরিয়ার বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে এটিই আলেপ্পোতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

আহমেদ আল-শারা’র নেতৃত্বাধীন সিরীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ থাকা কুর্দি বাহিনীকে মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। গত বছর মার্চ মাসে এ সংক্রান্ত একটি চুক্তি হলেও তা বাস্তবায়নে ধীরগতির কারণে দুপক্ষের মধ্যে আস্থার সংকট প্রকট হয়েছে।