NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল ৪ আলোচিত সিনেমা আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
Logo
logo

বিয়ের পিঁড়িতে অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

বিয়ের পিঁড়িতে অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গী হয়েছেন সামিহা রহমান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা দুজন নতুন জীবনের পথে পা বাড়ালেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি জানান, একই দিন রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, পার্থর স্ত্রী সামিহা শোবিজ অঙ্গনের কেউ নন, তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে একসঙ্গে বিভিন্ন সময়ে ছবি শেয়ার করতে দেখা গেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়েই রূপ নিল।

 

 

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে গত দুই বছরে পার্থ শেখ দর্শকদের মধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-এও তাকে দেখা গেছে।