NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মঈনের অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের চতুর্থ জয়


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

মঈনের অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের চতুর্থ জয়

জয়ের জন্য শেষ ৬ বলে ৩১ রান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের। সমীকরণটা যে কঠিন তা ম্যাচ শেষে বোঝাই গেল। রুয়েল মিয়ার করা ওভারটিতে ১০ রান নিতে পেরেছেন সাব্বির রহমান। 

তাতে ২০ রানে বিপিএলে চতুর্থ জয় পেয়েছে সিলেট টাইটানস।

সিলেটে ১৮১ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন আব্দুল্লাহ আল মামুন ও রহমানউল্লাহ গুরবাজ। ব্যক্তিগত ২৪ রানে মামুন আউট হতেই ম্যাচের মোড় যায় ঘুরে। 

 

মুহূর্তের মধ্যেই যে ঢাকার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৭ রান।

সেখান থেকে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলান গুরবাজ। তবে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়ে ৫১ রানে নিজে আউট হলে ভেঙে যায় তাদের জুটি।

 

শুধু তাদের জুটি নয়, ম্যাচই শেষ হয়। কেননা গুরবাজের উইকেটসহ এ সময় ৯ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

শেষ দিকে ২৫ রানের ইনিংস খেলে শুধু ব্যবধান কমান সাব্বির হোসেন। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান ইরশাদ। দ্বিতীয় সর্বোচ্চ ২টি নেন মঈন আলী।

 

বল হাতে ২ উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন মঈন। তার ৩৫০.০০ স্ট্রাইকরেটে ২৮ রানের ইনিংসে পরে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় সিলেট।

৩ ছক্কা ও ২ চারের ইনিংসটি না খেললে ১৬০ রান হতো কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই পরে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।

 

এর আগে পারভেজ হোসেন ইমন (৩২) ও তাওফিক খান (৩২) উদ্বোধনী জুটিতে ৪৮ করলেও মাঝে রান খরায় ভুগছিল সিলেট। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়ে আজমতউল্লাহ ওমরজাই ও আরিফুল ইসলাম বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ওমরজাইয়ের ৩৩ রানের বিপরীতে সর্বোচ্চ ৩৮ রান করেন আরিফুল। ঢাকার হয়ে ৩ উইকেট নেন জিয়াউর রহমান।